ফেঞ্চুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালককে জীবিত উদ্ধার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫০ PM

ফেঞ্চুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালককে জীবিত উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ১১:৫৭:৪৩ AM

ফেঞ্চুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালককে জীবিত উদ্ধার

ফেঞ্চুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালককে জীবিত উদ্ধার


সিলেটের ফেঞ্চুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কে থেকে খাদে পড়েছে। শনিবার ভোরে সিলেট-মৌলভিবাজার আঞ্চলিক মহাসড়কের  ফেঞ্চুগঞ্জ ইলাশপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে সিলেট ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় দুই ঘন্টার চেষ্টায় ট্রাকের ভিতরে আটকে যাওয়া চালককে উদ্ধার করেন।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ টিটক সিকদার জানান, ভোর ৪টার দিকে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোলে দুর্ঘটনার খবর  আসে। খবরটি দ্রুত ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের জানানো হলে তারাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ট্রাকটি উল্টে গিয়ে খুব বেকায়দায় পড়েছিল। ট্রাকের সামনের দিকে ধাক্কা লাগায় স্টিয়ারিং হুইল চালককে চেপে ধরায় চালককে উদ্ধার করতে ইলেক্ট্রিক কাটার দিয়ে ট্রাকের চাপা অংশ কেটে চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। চালকের দুটি পা মারাত্মক থেতলে গেছে।

আহত চালককে প্রথমে  ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট ফায়ার সার্ভিসের পরিদর্শক সিকদার জানান, দুর্ঘটনার কারন জানা যায়নি। গাড়িতে অন্য কোন লোক বা হেল্পারকে পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে আহত চালকের নাম আব্দুস সামাদ (৪৫),উনার বাড়ি যশোর জেলায়। গাড়িটি সিলেট যাচ্ছিলো না ফেঞ্চুগঞ্জ আসছিলো নিশ্চিত হওয়া যায়নি।

জৈন্তাবার্তা/মাহমুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ