ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৯ PM

ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০৪:৪৫:৫০ AM

ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিক

মুশফিকুর রহিম


সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তার। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিকের খেলা হচ্ছে না। কেন না বিসিবি তার ছুটি বাড়িয়ে দিয়েছে।  
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামী শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি মুশফিক খেলবেন না। কারণ বোর্ড তাকে নবজাতক সন্তান ও পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হয়নি। এই সময়ে মুশফিককে স্ত্রীর পাশে এবং তাদের সন্তানদের সঙ্গে থাকতে হবে। আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছি এবং তাকে (ভারত) ম্যাচটি না খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
মঙ্গলবার সুপার ফোরে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরেছে। এই হারেই এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে শেষ সম্ভাবনাটুকু ছিল সেটি শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ হবে স্রেফ নিয়মরক্ষার। ফলে মুশফিককে এই ম্যাচটি খেলানোর প্রয়োজন বোধ করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ডিডি



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা