আর্জেন্টিনাকে ৭ গোলে বিধ্বস্ত করলো মরক্কো
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৮ PM

আর্জেন্টিনাকে ৭ গোলে বিধ্বস্ত করলো মরক্কো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১২:৫৬:০৩ PM

আর্জেন্টিনাকে ৭ গোলে বিধ্বস্ত করলো মরক্কো

ছবি: সংগৃহীত


ফুটসাল প্রীতি ম্যাচে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে গোল বন্যায় ভাসিয়েছে স্বাগতিক মরক্কো। আলবিসেলেস্তেদের জালে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আটলাস লায়নরা। বৃস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মরক্কোর সালে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মরক্কোর ফুটসাল টিম।

পুরো ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জাল কাঁপিয়েছে আটলাস লায়ন্সরা। প্রথমার্ধে ৩ গোল ও দ্বিতীয়ার্ধে ৪ গোল দেয় মরক্কো। স্বাগতিরদের লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল।

চতুর্থ ও পঞ্চম গোলটি আসে সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নির পা থেকে। মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আলবিসেলেস্তেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া। আগামীকাল শনিবার ( ১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

এম সি



শীর্ষ সংবাদ: