বড়লেখায় ছা ত্র দ লে র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যা লি ও আলোচনা সভা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ PM

বড়লেখায় ছা ত্র দ লে র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যা লি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৩:৩৩:৫৫ AM

বড়লেখায় ছা ত্র দ লে র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যা লি ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বড়লেখা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় বিকালে উত্তর চৌমুহনী শাপলা হোটেলের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি বড়লেখা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং সেন্টারের সামনে এসে শেষ হয়। র‍্যালি পরবর্তী সময়ে ছাত্রদলের আয়োজনে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বড়লেখা উপজেলা ছাত্রদল নেতা হাবিব আহমদের সঞ্চালনায় ও বর্ণি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সুবেদ আফরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মিসবাহ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, পৌর যুবদল এর যুগ্ম আহবায়ক ফসছল আহমদ,জামিল সিদ্দিকী, ইলিয়াস মামুন, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা আবু বক্কর, পৌর ছাত্রদল নেতা জিয়াউর রহমান শাকিল সহ ১০ টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা