এম সি এস এর দ্বিবার্ষিক প রি ষ দ গঠন চেয়ারম্যান জাবেদ,এম ডি মুন্না
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৭ AM

এম সি এস এর দ্বিবার্ষিক প রি ষ দ গঠন চেয়ারম্যান জাবেদ,এম ডি মুন্না

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১০:৪১:৫৯ AM

এম সি এস এর দ্বিবার্ষিক প রি ষ দ গঠন চেয়ারম্যান জাবেদ,এম ডি মুন্না

ছবি: নিজস্ব


মৌলভীবাজার ক্যাবল সিস্টেমস এমসিএস এর দ্বিবার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) মৌলভীবাজার ক্যাবল সিস্টেমস (এমসিএস) এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পুরাতন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান খান এলিন ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুর রহমান দিপু নতুন পরিষদের নিকট এমসিএস এর দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন পরিষদের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পরিচালকরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, ভাইস চেয়ারম্যান মীর এম এ সালাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ শাওন, অর্থ পরিচালক মশিউর রহমান রিপন, সহকারী অর্থ পরিচালক শাহজাহান উদ্দিন ভূইয়া, কারিগরি পরিচালক আহবাবুর রহমান, সহকারী কারিগরি পরিচালক জহির আহমেদ জোয়াহির, ক্রয়-বিক্রয় পরিচালক মোঃ শহিদুল হক, সহকারী ক্রয়-বিক্রয় পরিচালক মিনহাজুল হক পান্না। সদস্য হিসেবে আছেন শওকত হাসান খান এলিন, জহির উদ্দিন চৌধুরী বাবর, মোঃ রানা খান শাহীন, মোঃ সিরাজুর রহমান দিপু, মোঃ লাভলু আহমদ, শশাংক পাল, মোঃ কামরুল ইসলাম সোহান, চয়ন কুমার রায়, নির্মল বিশ্বাস, আশিকুর রহমান, সৈয়দ বুরহান আলী রাকিব।

উল্লেখ্য যে মৌলভীবাজার ক্যাবল সিস্টেমস (এমসিএস) স্যাটেলাইট সিগনাল কন্ট্রোল করে সারা জেলায় একটি মাত্র সিগনাল দ্বারা সেট টপ বক্সের মাধ্যমে ডিজিটাল ক্যাবল টিভি সেবা দিয়ে আসছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ