মৌলভীবাজারে ফাঁ দ পেতে পাখি শি কা র, যুবকের দ ণ্ড
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ AM

মৌলভীবাজারে ফাঁ দ পেতে পাখি শি কা র, যুবকের দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৫:১৭:১৭ AM

মৌলভীবাজারে ফাঁ দ পেতে পাখি শি কা র, যুবকের দ ণ্ড

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে ফাঁদ পেতে পাখি শিকার করতে গিয়ে মখলিছ মিয়া ( ২৪ ) নামে এক যুবকের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) দুপুরে উপজেলার মাধবপুর এলাকায় পাখি শিকারের সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শীত মৌসুম আসলেই স্থানীয় একটি চক্র নানা প্রজাতির পাখি শিকারে তৎপর হয়ে উঠে। তেমনভাবেই বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের অভিযোগে মাধবপুর এলাকায় পাখি শিকার করাকালে মখলিছ মিয়াকে হাতেনাতে পাখিসহ আটক করা হয়। এ সময় শালিক, ঘুঘুসহ বেশ কয়েকটি পাখি খাঁচায় পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারের দায়ে মকলিছ মিয়াকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় বনবিভাগ সেগুলো অবমুক্ত করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ডিএম সাদিক আল শাফিন বলেন, মখলিছ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছিলেন। বৃহস্পতিবার তার কাছ থেকে পাখিসহ সরঞ্জাম উদ্ধার করা হয় এবং পাখি শিকারের দায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ