ছবি: নিজস্ব
প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত শনিবার ( ৪ জানুয়ারী ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ১ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭৮ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ২শত জন রোগীকে বিনামূল্যে চশমা ও বাকিদের ঔষধ প্রদান করা হয়।
মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের সহসভাপতি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা (ভারপ্রাপ্ত) শামসুজ্জামান চৌধুরী রাহেল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।
চক্ষু শিবিরে সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা




