জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন

জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র পক্ষ থেকে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের ডাকটিলা বিওপিতে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র সহকারী পরিচালক নূর হোসেন, ফুলতলা কম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, ডাকটিলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ, হাবিলদার রেজাউল করিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলাওয়ার হোসেন, সদস্য কামরান হোসেন, সুয়েবুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, মুরশেদ আহমদ রাজা প্রমুখ।

এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা লেছু বেগম ও জমিলা খাতুন বলেন, এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, আপনারা জানেন বিজিবি যেকোনা দুর্যোগে জনগণের জন্য কাজ করে থাকে। প্রতিবারের মতো এবারও যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এবং বিজিবির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ