বড়লেখায় ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ১ লাখ ৮০ হাজার টাকা জ রি মা না
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৭ AM

বড়লেখায় ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ১ লাখ ৮০ হাজার টাকা জ রি মা না

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৮:০৯:২০ AM

বড়লেখায় ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ১ লাখ ৮০ হাজার টাকা জ রি মা না

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি (টপ সয়েল) কর্তন ও পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অর্থ-দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বদরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০ হাজার টাকা), উজিরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৮০ হাজার টাকা) ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের বশির মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০ হাজার টাকা)। তারা সকলেই ট্রাক্টর ও এক্সেভেটর চালক। 

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, পৃথক আইনে অবৈধভাবে ফসলি জমির মাটি পাচারের দায়ে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ