পরীক্ষা দিতে এসে গ্রে প্তা র ছাত্র*লীগ কর্মী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

পরীক্ষা দিতে এসে গ্রে প্তা র ছাত্র*লীগ কর্মী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১২:০৭:১৭ অপরাহ্ন

পরীক্ষা দিতে এসে গ্রে প্তা র ছাত্র*লীগ কর্মী

ছবি : সংগৃহীত


ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের ওই কর্মীর নাম ইফতেখার মুনতাসির অধীর (২০)। তিনি ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। অধীর ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া আড়িধন ভুঁইয়া বাড়ির মৃত ইয়াসিনের ছেলে।

জানা গেছে, ইফতেখার মুনতাসির অধীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সময় তার উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তিনি ৪ আগস্ট মহিপালে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন।

ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, আন্দোলনে ওয়াকিল আহমেদ শিহাব হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ