আ সা মি কে ধরতে গিয়ে হা ম লা র শিকার পু লি শ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

আ সা মি কে ধরতে গিয়ে হা ম লা র শিকার পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন

আ সা মি কে ধরতে গিয়ে হা ম লা র শিকার পু লি শ

ছবি : সংগৃহীত


ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রুবেলকে ধরতে অভিযানে যান অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম।

অভিযান চলাকালীন আসামির স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করে এবং ছুরি দিয়ে মাথা, হাতে ও পিঠে আঘাত করে। এরপর পুলিশ তাদের উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ