বাবা-মাকে মারধর করায় ছেলের কা রা দ ণ্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বাবা-মাকে মারধর করায় ছেলের কা রা দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৮:০৮:২৯ পূর্বাহ্ন

বাবা-মাকে মারধর করায় ছেলের কা রা দ ণ্ড

ফাইল ছবি


চাঁদপুরে বাবা-মাকে মারধর করায় মো. ইসমাইল চৌধুরী মানিক (৩৬) নামে এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরের রামদাসদী গ্রামে এ ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন ও সদর উপজেলার গোপনীয় সহকারী মো. মামুনুর রশিদসহ মডেল থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, ভুক্তোভোগী বাবা আমাদের কাছে ও চাঁদপুর মডেল থানায় সরাসরি এসে লিখিত অভিযোগ করেন। সেখানে বাবা-মাকে প্রতিনিয়ত মারধর করার কথা উল্লেখ করেন। যার কারণে থানার সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ছেলে বাবা-মাকে মারধর করে স্থানীয়রাও জানান। এরপর ছেলেও স্বীকারোক্তি করেন। তারপর মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ