ট্রা ই ব্যু না লে জাতি জুলাই গণহ*ত্যার ন্যা য় বি চা র দেখতে চায়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রধান বিচা*রপতি

ট্রা ই ব্যু না লে জাতি জুলাই গণহ*ত্যার ন্যা য় বি চা র দেখতে চায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৮:৪৫:০২ পূর্বাহ্ন

ট্রা ই ব্যু না লে জাতি জুলাই গণহ*ত্যার ন্যা য় বি চা র দেখতে চায়

ছবি : সংগৃহীত


জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার দেখতে জাতি অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সংস্কারকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, এ জাতি অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। এ দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমি তাকিয়ে আছি। ন্যায় বিচারটা দেখতে চাই। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হল।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধান বিচারপতির এই প্রত্যাশার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা আশা করছি প্রধান বিচারপতির প্রত্যাশা ও জাতির যে প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল পূরণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্র‍্যাইব্যুনালের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ ট্র‍্যাইব্যুনাল প্রসিকিউটর ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ