ছেলেকে আ ট কে র জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ছেলেকে আ ট কে র জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১১:২৩:৪২ পূর্বাহ্ন

ছেলেকে আ ট কে র জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

ফাইল ছবি


চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ছেলেকে আটকের জন্য পুলিশ দেখে তরিকুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তরিকুল ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর করা একটি মারামারির মামলায় তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে যায় পুলিশ। কিন্তু সুমন বাড়িতে ছিলেন না। এদিকে বাড়িতে পুলিশ আসার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে গোয়ালঘরে আশ্রয় নেন তরিকুল ইসলাম। পরে সেখানে স্ট্রোকে তার মৃত্যু হয়। পরে বুধবার দুপুরে তার মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে পুলিশ তার বাড়িতে গেলে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান তার বাবা। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ