ছা ত্র লী গে র পদ নেওয়াকে কৌ শ ল বললেন ছা ত্র দ ল নেতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ছা ত্র লী গে র পদ নেওয়াকে কৌ শ ল বললেন ছা ত্র দ ল নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১০:০১:২৬ পূর্বাহ্ন

ছা ত্র লী গে র পদ নেওয়াকে কৌ শ ল বললেন ছা ত্র দ ল নেতা

পাবিপ্রবির ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুল। ছবি : সংগৃহীত


হলে থাকার জন্য ছাত্রলীগের পদ নেওয়াকে কৌশল বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বকুল। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের নবগঠিত পাবিপ্রবি শাখার আহ্বায়ক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের (জেসিএফ) পাবিপ্রবি শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে পাঁচজন ছাত্রলীগের নেতাকর্মীর পদ পাওয়ার প্রেক্ষিতে তিনি একথা বলেন।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) জেসিএফের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বকুলকে এবং সদস্য সচিব করা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ওলিউল্লাহকে।

তবে বিতর্কের সূত্রপাত কমিটির অন্য সদস্যদের পরিচয় নিয়ে। কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রীড়া সম্পাদক ও সমাজকর্ম বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. আশিক কবির। ২নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুর ইসলাম বাবুর অনুসারী ও পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রাতুল, ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন অনুসারী ও ট্যুরিজম বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মো. রুহুল আমিন।

সদস্য হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রেইনের অনুসারী ও ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাইফ সরকার এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর অনুসারী ও ট্যুরিজম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমরান হোসেন।

জিয়া সাইবার ফোর্সের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পদ পাওয়ার বিষয় জানতে চাইলে পাবিপ্রবি জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বকুল বলেন, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তাতে তারা যে ছাত্রলীগ করতো সেই রকম কোনো তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো- সে আমার এলাকারই, তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য সে হয়ত এতদিন কৌশল অবলম্বন করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ