চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা, ভ্রু ক্ষে প নেই ভূমি কর্ম*কর্তার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা, ভ্রু ক্ষে প নেই ভূমি কর্ম*কর্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৬:০২:০৮ পূর্বাহ্ন

চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা, ভ্রু ক্ষে প নেই ভূমি কর্ম*কর্তার

ছবি : সংগৃহীত


অযত্ন আর অবহেলায় চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা। এ অবস্থায় অফিসের কার্যক্রম পরিচালনা করছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। এমনই চিত্র লক্ষ্য করা গেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়ন (ভূমি) অফিসে।

বুধবার (৮ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, দুপুর ২টার দিকে কার্যদিবস চলাকালে ধানকোড়া ইউনিয়ন (ভূমি) অফিসের ছাদে একটি কোনায় চেয়ারে পড়ে আছে জাতীয় পতাকা। আর ভূমি কর্মকর্তা নুর ইসলাম অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। পরে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে অফিস সহকারীকে দিয়ে তড়িঘড়ি পতাকা উত্তোলন করান।

এ বিষয়ে অফিস সহকারী আক্তার হোসেন বলেন, ‘জাতীয় পতাকা রোজ (প্রতিদিন) উত্তোলন করা হয়। আজ হয়তো ভুলে উত্তোলন করা হয়নি।’

ধানকোড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নুর ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করি। মাঝে মধ্যে মনের ভুলে উত্তোলন করা হয় না।’

এ বিষয়ে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। যদি সত্যিই তিনি জাতীয় পতাকা উত্তোলন না করে চেয়ারে ফেলে রাখেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ