এশিয়া কাপের ব্যাটে বলে সেরা যারা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ PM

এশিয়া কাপের ব্যাটে বলে সেরা যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৯:৪৮:০১ AM

এশিয়া কাপের ব্যাটে বলে সেরা যারা

ছবি: সংগৃহীত


৬ দল আর ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে যেমন নাটকীয়তা ছিল, তেমনই ছিল প্রতিকূল আবহাওয়ায় ম্যাচ বাতিলের মত ঘটনাও। ভারত-পাকিস্তানের বহুল প্রতিক্ষীত দ্বৈরথ উত্তাপ না ছড়ালেও শ্রীলঙ্কা-পাকিস্তান কিংবা ভারত-বাংলাদেশের ম্যাচ উপহার দিয়েছে মনে রাখার মত ম্যাচ। 

এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার এশিয়া কাপেও ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছেন শতক। পাকিস্তান এবং নেপালের বিপক্ষে এসেছিল পঞ্চাশ পেরুনো ইনিংস। ৬ ম্যাচে ৭৫ এর বেশি গড়ে করেছেন ৩০২ রান। 

তালিকার দ্বিতীয়তে আছেন কুশাল মেন্ডিস। টুর্নামেন্টে দুইবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন। ৬ ম্যাচে গড় ৪৫। রান ২৭০। ইনজুরিতে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা বিশ্বকাপেও মেন্ডিসের ব্যাট থেকে এমন রানের ফোয়ারা নিশ্চয়ই দেখতে চাইবে। 

তালিকার তিনে আছেন লঙ্কারই আরেক ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। বাংলাদেশের বিপক্ষে ৯৩ রানের ইনিংস এবারের আসরে তার জন্য মাইলফলক হয়ে থাকবে। ৩৬ এর কাছাকাছি গড়ে তার রানসংখ্যা ২১৫।

বল হাতেও দেখা গিয়েছে লঙ্কানদের দাপট। শীর্ষ তিনে আছেন দুই লঙ্কান বোলার। জুনিয়র মালিঙ্গা হিসেবে খ্যাতি পাওয়া মাহিশা পাথিরানা টুর্নামেন্টের সেরা বোলার। ৬ ইনিংসে পেয়েছেন ১১ উইকেট। ফাইনালে ৬ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ উঠে এসেছেন তালিকার দুইয়ে। তার উইকেট ১০ টি। সমান উইকেট নিয়ে গড় কম থাকায় তিনে আছেন দুনিথ ওয়েল্লালাগে। 

তবে সেরা তিনে থাকা ব্যাটার কিংবা বোলারদের কেউই টুর্নামেন্ট সেরার পুরস্কার পাননি। সেই পুরস্কার গিয়েছে ৯ উইকেট পাওয়া ভারতীয় বোলার কুলদীপ যাদবের কাছে। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো বল করার কারণে তাকে ম্যান অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক