বেগুন চাষে খরচ ১৫ হাজার টাকা, বিক্রির আশা আড়াই লাখ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বেগুন চাষে খরচ ১৫ হাজার টাকা, বিক্রির আশা আড়াই লাখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন

বেগুন চাষে খরচ ১৫ হাজার টাকা, বিক্রির আশা আড়াই লাখ

ছবি : সংগৃহীত


কুড়িগ্রামের চিলমারীতে এক একর জমিতে উচ্চফলনশীল পার্পল কিং জাতের বেগুন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। বেগুন চাষ করে তিনি পাঁচ মাসে প্রায় আড়াই লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন।

উপজেলার রমনা মডেল ইউনিয়নের সাববাঁধ এলাকার কৃষক রবিউল ইসলাম কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ, সার ও নগদ অর্থ পেয়ে এই বেগুন চাষ করেছেন। এখন তিনি গড়ে প্রতিদিন ৪ থেকে ৫ মণ বেগুন বিক্রি করছেন। এতে ৭০০ থেকে ৮০০ টাকা পাচ্ছেন। ইতোমধ্যে তিনি প্রায় ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন।

কৃষি অফিস জানিয়েছে, এবার উপজেলায় রবি মৌসুমে সাড়ে ৫ শ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। এর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজি রয়েছে। 

কৃষক রবিউল ইসলাম বলেন, বেগুন চাষ শুরু করতে এখন পর্যন্ত আমার খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এরই মধ্যে বিক্রি করেছি প্রায় ৮০ হাজার টাকার বেগুন।

তিনি আরও বলেন, বন্যা আসার আগ পর্যন্ত আমার জমিতে বেগুন ক্ষেত থাকবে। আমি আশা করছি ৫ মাসে আড়াই লাখ টাকারও বেশি বেগুন বিক্রি করতে পারবো। কৃষি অফিস আমাকে সহযোগিতা করেছে। 

স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম, জসিম উদ্দিনসহ অনেকেই বলেন কৃষক রবিউলের বেগুন  ভালো হয়েছে। একটি বেগুন লাউয়ের মতো। তাই দেখতে এসেছি। আগামীতে আমরাও বেগুন চাষ করবে।

উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিসের প্রকল্পের আওতায় রবিউল ইসলামকে সরকারি প্রণোদনার বীজ, সারসহ নগদ কিছু টাকা দেওয়া হয়েছিল। এ দিয়ে তিনি পার্পল কিং জাতের বেগুন চাষ শুরু করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস জানান, ওই কৃষককে প্রণোদনার আওতায় এক একর জমিতে বেগুন লাগানোর জন্য বীজ সার দেওয়া হয়েছে। আশা করি তিনি বেগুন চাষ করে বেশ লাভবান হবেন। পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরও প্রণোদনার আওতায় আনা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ