রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সং ঘ র্ষ, আ হ ত ৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সং ঘ র্ষ, আ হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ১০:০১:৪৬ পূর্বাহ্ন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সং ঘ র্ষ, আ হ ত ৪

ছবি : সংগৃহীত


হলের সিট বণ্টনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে সাকিব নামে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টায় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটে।

প্রক্টরিয়াল বডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর মাঝে সিট পুনর্বণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতি থামাতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। তাকে সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল একে অপরের বিরুদ্ধে নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের বাইরে অবস্থান করেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এদিকে উভয় পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ায় চারজন শিক্ষার্থী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেছেন, তাদের বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলামও পালটা অভিযোগ করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিবৃত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। তবে দুই পক্ষই অনড় অবস্থান নেয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, স্বৈরাচার তো পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিশেষ করে বন্ধের দিনে শুক্রবার ও শনিবারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে। নয়তো হলের সিট বিনিময়কে কেন্দ্র করে ঘটনাটা এতদূর যেত না। আজ আমাদের প্রক্টোরিয়াল বডির ওপরও দুবার হামলা করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ