নেত্রকোণায় পু লি শে র এ স আ ই কে কু পি য়ে হ ত্যা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নেত্রকোণায় পু লি শে র এ স আ ই কে কু পি য়ে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ১০:১৯:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় পু লি শে র এ স আ ই কে কু পি য়ে হ ত্যা

ছবি : সংগৃহীত


নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। 

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।

নিহত এস আই শফিকুল ইসলাম উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

ওসি বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যায় শফিকুল বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় গলিতে একদল লোক শফিকুলকে এলোপাথাড়ি কোপাতে থাকলে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে শফিকুল মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে। সবদিক মাথায় রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।

তবে পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে ধারণা পুলিশের এই কর্মকর্তার। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা আক্তার সুমি বলেন, “অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ