‘আ.লীগের দু র্নী তি র কাহিনী সারা বিশ্ব জেনে গেছে’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

‘আ.লীগের দু র্নী তি র কাহিনী সারা বিশ্ব জেনে গেছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০৮:৪৩:১১ পূর্বাহ্ন

‘আ.লীগের দু র্নী তি র কাহিনী সারা বিশ্ব জেনে গেছে’

ফাইল ছবি


ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, শেখ হাসিনা পরিবারের চুরি-দুর্নীতির কাহিনী সারা বিশ্ব জেনে গেছে। তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীকে দুর্নীতির দায়ে যুক্তরাজ্য সরকার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বালিথা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্তি কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

ইয়াছিন ফেরদৌস বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে এখন আওয়ামী লীগের অস্তিত্ব নেই। তাদের নেতারা পালিয়েছে, কর্মীদের খুঁজে পাওয়া যায় না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সাময়িক কোনো লোভ লালসা বা হিংষা বিদ্বেষে যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের পাশের দেশে বসে পতিত স্বৈরাচার হাসিনা ও তার সকল অপকর্মের সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তাই আমাদের সকলকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হব।

সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতাউর রহমান। আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা অধ্যক্ষ এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুটসহ অনেকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ