শাহ আমানত বিমানবন্দরে মা ন ব পা চা র কা রী আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে মা ন ব পা চা র কা রী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৫ ১০:৫৩:২৪ পূর্বাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে মা ন ব পা চা র কা রী আ ট ক

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইফতেখারুল আলম রনি (২৮) নামে এক দুবাইগামী যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে দুটি মামলা রয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গতকাল শনিবার রাত ৮টায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

আটক রনি ফেনী জেলার ফাজিলপুর এলাকার নুরের জামানের ছেলে।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘আটক ইফতেখারুল আলম রনি মানবপাচারের সঙ্গে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মানবপাচার আইনে পৃথক দুটি মামলা রয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় অপর একটি মামলা রয়েছে।’

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটক রনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। এর আগেই বিমান বন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ