একই দিনে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বি পা কে শি ক্ষা র্থী রা 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

একই দিনে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বি পা কে শি ক্ষা র্থী রা 

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১০:৫২:১০ পূর্বাহ্ন

একই দিনে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বি পা কে শি ক্ষা র্থী রা 

ছবি : সংগৃহীত


২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আগামী ২২ ফেব্রুয়ারি এ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয় করে আলাদা তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা হবে।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন সকালে শাবিপ্রবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বিকেলে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।

শিক্ষার্থীরা বলছেন, বেশির ভাগ শিক্ষার্থী একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। একই দিনে তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাছাড়া পরীক্ষার তারিখের পাশাপাশি সময়ও একই। ভৌগোলিক দিক দিয়ে তিনটি বিশ্ববিদ্যালয় ভিন্ন ভিন্ন অঞ্চলে অবস্থিত।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনে আগ্রহী নয়।

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। এ নিয়ে ভর্তি কমিটি কাজ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ