বাথরুমে লুকিয়েও রক্ষা পেলেন না ছা ত্র লী গ নেতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বাথরুমে লুকিয়েও রক্ষা পেলেন না ছা ত্র লী গ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১১:২৬:২৬ পূর্বাহ্ন

বাথরুমে লুকিয়েও রক্ষা পেলেন না ছা ত্র লী গ নেতা

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রোববার (১২ জানুয়ারি) দুপুরে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা গেছে, অর্ণব সিংহ গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে। রোববার মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে শিক্ষার্থীরা খোঁজ পেয়ে তাকে ধরতে আসে। এ সময় টের পেয়ে বিভাগের বাথরুমে প্রায় দুই ঘণ্টা লুকিয়ে থাকে। পরে বিভাগীয় প্রধান তাকে প্রক্টর অফিসে নিয়ে এলে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, অর্ণব সিংহ রায় গত ২৯ জুলাই এবং ৩, ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির বলেন, অর্ণব সিংহ রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। শুধু তাই নই, আন্দোলনে শিক্ষার্থীদের ওপর একাধিকবার হামলার সঙ্গে জড়িত ছিল। তাকে বিচারের আওতায় আনতে পুলিশের হাতে তুলে দিয়েছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান বলেন, অর্ণব সিংহ রায়ের নামে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আমাদের কাছে তাকে তুলে দিয়েছে। তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ