১০ হাজারেরও বেশি অ বৈ ধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

১০ হাজারেরও বেশি অ বৈ ধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৪:২৫:২৩ পূর্বাহ্ন

১০ হাজারেরও বেশি অ বৈ ধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

ফাইল ছবি


দেশজুড়ে অভিযান চালিয়ে ১৯ হাজার ৪১৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজারেরও বেশি প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলেছে এই অভিযান। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া বসবাস, ৪ হাজার ৩৮০ জনের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন এবং ৩ হাজার ২৫১ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে ১ হাজার ২২১ জনের বিরুদ্ধে। এই গ্রেপ্তারদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনের, ৫৬ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, চাকরি ও যাতায়াত পরিষেবা প্রদানের জন্য ১৯ জনকে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।

অবৈধ প্রবাসীদের আইনের আওতায় আনতে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে সৌদি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি অভিযানের পর দেশটিতে গ্রেপ্তার অবৈধ প্রবাসীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৫৭৬ জনে। এই গ্রেপ্তারদের মধ্যে ৩০ হাজার ২৬১ জন পুরুষ এবং নারীর সংখ্যা ৩ হাজার ৩১৫ জন।

শনিবার এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে থেকে ইতোমধ্যে ১০ হাজার ৩১৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ