পাঁচবিবি সীমা*ন্তে বি এস এফে র ফাঁ*কা গু লি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

পাঁচবিবি সীমা*ন্তে বি এস এফে র ফাঁ*কা গু লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৬:৩০:১৯ পূর্বাহ্ন

পাঁচবিবি সীমা*ন্তে বি এস এফে র ফাঁ*কা গু লি

ছবি : সংগৃহীত


জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভুঁইডোবা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েব সুবেদার নাঈমুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুব সকালে সীমান্তের ২৮২ নম্বর মেইন পিলারের ৪৩ নম্বর সাব পিলার এলাকায় গুলির শব্দ শোনা যায়। ওই এলাকার শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে বিএসএফের টহলদল এক রাউন্ড গুলি ছুঁড়েছে। এতে কোনো হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেনি।

নায়েব সুবেদার নাঈমুল ইসলাম বলেন, গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ আমাদের কাছে স্বীকার করেছে। তারা বলেছে, চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। এখন চোরাকারবারিরা তাদের দেশের নাকি আমাদের দেশের তা জানা যায়নি। গুলির পর চোরাকারবারিরা কিছু ফেলে গিয়েছে কিনা তা আমরা জানি না। এ ঘটনায় সীমান্তে কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ