সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রীসহ ৫ জনের দেশত্যাগে নি ষে ধা জ্ঞা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রীসহ ৫ জনের দেশত্যাগে নি ষে ধা জ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৫:১৭:৫১ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রীসহ ৫ জনের দেশত্যাগে নি ষে ধা জ্ঞা

ফাইল ছবি


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া  ছেলে-মেয়েসহ ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন আদালতে দুদকের আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম। তিনি জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পৃথক দুইটি আবেদন করা হয়।

আবেদনে বল হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান।  তারা দেশত্যাগ করে পালিয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটবে। এমতাবস্থায় অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ