অটোচালকদের এ লো পা*তা ড়ি মা র ধ রে তিন ট্রাফিক পু লি শ হাসপাতালে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

অটোচালকদের এ লো পা*তা ড়ি মা র ধ রে তিন ট্রাফিক পু লি শ হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৫:২৪:৩০ পূর্বাহ্ন

অটোচালকদের এ লো পা*তা ড়ি মা র ধ রে তিন ট্রাফিক পু লি শ হাসপাতালে

ছবি : সংগৃহীত


লক্ষ্মীপুরে সড়কে অভিযান চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা চালকদের মারধরে তিন ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাফিক পুলিশ সার্জেন্ট বড়ুয়া, কনস্টেবল ছোটন ভট্টাচার্য ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ মিয়া। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আজ সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে অটোরিকশা চালকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চালকদের এলোপাতাড়ি মারধরের ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।

অটোরিকশা চালকদের দাবি, মাসোহারা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। অভিযানের নামে গাড়ি আটকে টাকা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনো কারণ ছাড়াই কয়েকটি গাড়ি আটকে মামলা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় চালকরা হামলা চালায়। এতে তিনজন আহত হন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানা নেই। আহত ট্রাফিক পুলিশ সদস্যরা থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ