বি এ স এ ফে র হাতে আ ট ক বাংলাদেশিকে ফেরত আনল বি জি বি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বি এ স এ ফে র হাতে আ ট ক বাংলাদেশিকে ফেরত আনল বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১২:৪৬:১৮ অপরাহ্ন

বি এ স এ ফে র হাতে আ ট ক বাংলাদেশিকে ফেরত আনল বি জি বি

ছবি : সংগৃহীত


ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক হওয়া আলিমুর রহমান (৪৫) নামে যুবককে ফেরত এনেছে ৫০ ব্যাটালিয়ন বিজিবি।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে বাংলাদেশ ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের ভেতরে ‘বড়বিল্লা’ নামক সীমানা থেকে ১৫২ ব্যাটালিয়ন বিএসএফ ওই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায়। পরে আজ সন্ধ্যা ৬টায় বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতায় ৫০ বিজিবি ও ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আলীমুর রহমানকে দেশে ফেরত আনা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ