ফে স বুক ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ফে স বুক ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০১:১৫:০৯ পূর্বাহ্ন

ফে স বুক ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা

ছবি : সংগৃহীত


কর্মকর্তা-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ক‌রে নির্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। ফেসবুকে আপত্তিকর পোস্ট, কমেন্ট, শেয়ার বা অশ্লীল মন্তব্য কর‌লে আইন অনুযায়ী শা‌স্তির আওতায় আনা হ‌বে জানিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে একটি অংশের অভিযোগ, ভারতবিরোধী ফেসবুক পোস্ট ঠেকাতেই এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের জন্য নিজেদের দায়ী থাকতে হবে জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহারকারী সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ২০০৩ এর ৪৪ (১) ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা/কর্মচারী ইচ্ছা ও অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে‌ছে। এমনকি সহকর্মীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যও করা হয়েছে। এতে ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করে উক্ত বিভাগ।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত, প্রকাশ করা হতে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। যেমন- জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়ে লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকা।

অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকা এবং বাংলাদেশ ব্যাংকে কর্মরত সহকর্মীদের সম্পর্কে অশালীন/বিরূপ, বিষোদ্‌গার বা উত্তেজনামূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সবাইকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে।

নির্দেশনা না মানলে ‘সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন’। এবং কর্মকর্তা/কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট, কমেন্ট শেয়ার ইত্যাদি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ কর্তৃক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ