গোপালগঞ্জে নি হ ত ৩ মোটরসাইকেল আ রো হী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জে নি হ ত ৩ মোটরসাইকেল আ রো হী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১১:৪৫:২৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে  নি হ ত ৩ মোটরসাইকেল আ রো হী

প্রতীকী ছবি


গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্য কান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৫), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৪) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, তারা মোটরসাইকেলে করে খেজুরে রস খেতে যাচ্ছিল। ভোরে কুয়াশা থাকায় বিভ্রান্তিতে সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি গাড়ি। পরে স্থানীয়রা সড়কের পাশে মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বলেন, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ