কুষ্টিয়ায় অ স্ত্র স হ দুই ভুয়া ডি বি পু লি শ আ ট ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় অ স্ত্র স হ দুই ভুয়া ডি বি পু লি শ আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১০:১১:০২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় অ স্ত্র স হ দুই ভুয়া ডি বি পু লি শ আ ট ক

ছবি : সংগৃহীত


কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশি অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশ কে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের দিকে ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কোমরে  একটি  বিদেশি পিস্তল ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা, দৌলতপুর উপজেলার বাহিরমাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার (৩৫) এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী(২৩)। 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে রজব সরকার ও দুর্জয় আলী গ্রামের বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ী তল্লাশী সহ বিভিন্ন অপকর্মের সাথে এবং পথ চলতি মানুষের মাঝে অস্ত্র প্রদর্শন করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, ভেড়ামারা থানা পুলিশ অভিযান পরিচালনার সময়ে আটককৃত ব্যক্তিদেরকে সন্দেহ হলে এবং তাদের দেহ তল্লাশীর সময়ে একটি অবৈধ বিদেশী পিস্তল ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময়ে তাদেরকে বিদেশীসহ আটক করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ