অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বি এস এফ, সীমা*ন্তে উ ত্তে জ না
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বি এস এফ, সীমা*ন্তে উ ত্তে জ না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৩:২৫:২৪ পূর্বাহ্ন

অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল  বি এস এফ, সীমা*ন্তে উ ত্তে জ না

ছবি : সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায়। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবিলার চেষ্টা করে। বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করছে বলেও জানান স্থানীয়রা।  

বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন জানান, বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি এবং আমি এখন সীমান্তের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ