এনবিআরের সেই মতিউর রি মা ন্ড শেষে কা রা গা রে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

এনবিআরের সেই মতিউর রি মা ন্ড শেষে কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৫:২০:১৩ পূর্বাহ্ন

এনবিআরের সেই মতিউর রি মা ন্ড শেষে কা রা গা রে

ছবি : সংগৃহীত


রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত ১৫ জানুয়ারি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, দুদকের রিকুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান শনাক্ত করে বুধবার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় তার বাসায় প্রবেশ করে। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। এসময় তিনিই শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন। এদিকে মতিউরের রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় ১৫ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) তাকে সাত দিনের রিমান্ড নেওয়া আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ