লালমনিরহাটে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে আটক ২২ নারী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

লালমনিরহাটে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে আটক ২২ নারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০১:০৪:৩২ পূর্বাহ্ন

লালমনিরহাটে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে আটক ২২ নারী

ছবি : সংগৃহীত


লালমনিরহাট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সদর থানায় ভুক্তভোগী ব্যক্তিরা আটটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ জানিয়েছে, জিডির সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ২২ জন নারী এবং ১ জন পুরুষ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে “ইসলামিক সোসাইটি” নামের একটি সংগঠন।

মাহফিলের জন্য সময় নির্ধারিত ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ২টার দিকে বক্তব্য শুরু করেন মাহফিলের প্রধান বক্তা মিজানুর রহমান আজহারী। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও আরও তিনটি জায়গায় প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানোর ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে নারীদের জন্য লালমনিরহাট স্টেডিয়াম, লালমনিরহাট কালেক্টরেট মাঠ ও রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এ সময় বিভিন্ন জায়গায় জিনিসপত্র চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী সাংবাদিকদের বলেন, “যে তথ্য পাচ্ছি তাতে মোবাইল ফোন হারানো বা চুরির অনেক ঘটনা ঘটেছে। স্টেডিয়ামে নারীদের ওখানে মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।”

তিনি আরও বলেন, “শহরের চারটি পৃথক জায়গায় আজহারীর মাহফিল উপলক্ষে কয়েক লাখ লোকের সমাগম ঘটেছে। পুলিশের তৎপরতা ছিল। এরপরও ভিড়ের মধ্যে এসব ঘটনা ঘটেছে।”

মাহফিলের আয়োজক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “মাহফিল ঘিরে এক বা একাধিক চক্র গড়ে উঠেছে, যারা ভিড়ের সুযোগে চুরিসহ অপকর্মে লিপ্ত হয়। যাদের অধিকাংশ লালমনিরহাটের বাইরের জেলা থেকে এসেছে।” তিনি জানান, সদর থানার পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করে থানায় নিয়ে গেছে বলে শুনেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ