হঠাৎ বি ক ট আওয়াজ, ভা র তে নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

হঠাৎ বি ক ট আওয়াজ, ভা র তে নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৭:৫৫:৩৩ পূর্বাহ্ন

হঠাৎ বি ক ট আওয়াজ, ভা র তে নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

ফাইল ছবি


ভারতের ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে গেছে বাংলাদেশি কার্গো জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, হুগলির বাঁশবেড়িয়ার কাছে ডুবে যাওয়া জাহাজটিকে তোলার জন্য শুরু হয়েছে উদ্ধারকাজ। তারপর জাহাজ মেরামত করে সেটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, ডুবন্ত জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের (বিটিপিএস) ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আচমকা জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক দিকে কাত হয়ে পড়ে জাহাজটি। ক্রমে চালকের কেবিন বাদ দিয়ে গোটা জাহাজটিই ডুবে যায়।

জাহাজের কর্মীদের বরাতে ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দিনকয়েক আগে হঠাৎ জাহাজের তলায় শব্দ হয়। তার পরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক দিকে হেলে পড়ে। তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটিকে পানি থেকে তোলার প্রক্রিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, এখন পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এ জন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। চলছে উদ্ধারের কাজ। তাঁরাই জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও সপ্তাহখানেক লেগে যেতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ