ব্রিজের নিচে মিলল দুই নবজাতকের ম র দে হ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ব্রিজের নিচে মিলল দুই নবজাতকের ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৮:১৭:০৩ পূর্বাহ্ন

ব্রিজের নিচে মিলল দুই নবজাতকের ম র দে হ

ছবি : সংগৃহীত


কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার ওই ব্রিজের নিচে কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখেন। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে শতাধিক মানুষ ব্রিজের নিচে ভিড় করে।

পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল করে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পান। পরে শতশত মানুষ আসতে শুরু করে।

বলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিদ্দিক আলী বলেন, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫-৬ মাস হবে। দুটি নবজাতকই কন্যা। হয়তো দুজন যমজ। কে বা কারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ