দুই মাছ ব্যবসায়ীর গলায় ছু রি ঠে*কিয়ে লাখ টাকা ছি ন তা ই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

দুই মাছ ব্যবসায়ীর গলায় ছু রি ঠে*কিয়ে লাখ টাকা ছি ন তা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৮:২৮:০২ পূর্বাহ্ন

দুই মাছ ব্যবসায়ীর গলায় ছু রি ঠে*কিয়ে লাখ টাকা ছি ন তা ই

ছবি : সংগৃহীত


নাটোরের লালপুরে দিনে-দুপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের চকনাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসেরের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী জামশেদ প্রামাণিক জানান,  লালপুরে মাছ বিক্রি করে তারা পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় পিকআপের চালক পিকআপ থামিয়ে দেন। দুর্বৃত্তরা গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে চাকু গলায় ধরে তাদের কাছে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন দাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় গিয়েছে, অভিযোগ দিতে। আমরাও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ