ম্যাচের আগেরদিন বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ম্যাচের আগেরদিন বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৩ ০৯:৫৭:০৯ পূর্বাহ্ন

ম্যাচের আগেরদিন বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন

ছবি: সংগৃহীত


নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে বাংলাদেশে দলে যুক্ত হয়েছেন আরেক ক্রিকেটার। ফলে ১৫ জনের দল এখন ১৬ জনে পরিণত হয়েছে। নতুন করে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ।

শুক্রবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রথম ওয়ানডে খেলেছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটিতে কোনো ফল আসেনি। খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। সেই তালিকায় ছিলেন সর্বশেষ এশিয়া কাপে অধিকাংশ ম্যাচের একাদশে থাকা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দলে রাখা হয় তানজিম হাসান সাকিব ও সৈয়দ খালেদ মাহমুদদের। পেস আক্রমণে অভিজ্ঞ বলতে ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। এবার হাসান মাহমুদও দলে যুক্ত হয়েছেন।

আগামীকাল (শনিবার) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক