চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৭:০৫:৪৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

ছবি : সংগৃহীত


আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।

দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে। পুরো আসরজুড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিবৃতিতে বিসিবি জানায়, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেহেদী হাসান মিরাজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন।'

এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে দুবাই যাবেন দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। বিবৃতিতে বলা হয়েছে, 'পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ অনুশীলনের জন্য দলের সঙ্গে দুবাই যাবেন।'

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক