মদিনার মসজিদে নববীতে ঝুম বৃষ্টি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৭ AM

মদিনার মসজিদে নববীতে ঝুম বৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ১০:৫২:৩৮ AM

মদিনার মসজিদে নববীতে ঝুম বৃষ্টি

ফাইল ছবি


সৌদি আরবের পবিত্র শহর মদিনায় বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে ভিজেছে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, মসজিদ প্রাঙ্গন ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুম বৃষ্টিতে ভিজছে।

এদিকে আর মাত্র ১৫দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান মাস। ওই সময় মক্কার কাবা শরীফে সাধারণ সময়ের চেয়ে বেশি মানুষ ওমরাহ করতে যাবেন। আর ওমরাহ শেষে বেশিরভাগ মুসল্লিই মদিনার মসজিদে নববীতে যান। যেখানে শায়িত আছেন শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ)। তার কবর জিয়ারত করা ছাড়াও মসজিদে নববীতে নামাজ পড়েন তারা।

বিশ্বের বিভিন্ন দেশে শাবানের ১৫তম রাতে শবে বরাত পালন করা হয়। তবে সৌদিতে এটির প্রচলন নেই। তাই এদিনে মক্কার কাবা ও মসজিদে নববীতে বিশেষ কোনো আয়োজন নেই। সেখানে এই দিনটি অন্য সাধারণ দিনগুলোর মতোই কাটায় সবাই। যেহেতু বিশেষ কোনো আয়োজন নেই, তাই মসজিদে নববীতে খুব বেশি মানুষের ভিড় পরিলক্ষিত হয়নি।

তবে রমজানকে সামনে রেখে কাবা ও মদিনায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গত ১০ ফেব্রুয়ারি ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখানো হয়, কীভাবে কাবার কার্পেটগুলো আধুনিক যন্ত্র ব্যবহার করে পরিস্কার করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?