জান্তা প্রধান হ্লাইং ও সু চির বি রু দ্ধে গ্রে প্তা রি পরো*য়ানা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৭ AM

জান্তা প্রধান হ্লাইং ও সু চির বি রু দ্ধে গ্রে প্তা রি পরো*য়ানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৫:১৪:৪৭ AM

জান্তা প্রধান হ্লাইং ও সু চির বি রু দ্ধে গ্রে প্তা রি পরো*য়ানা

ছবি : সংগৃহীত


রোহিঙ্গা গোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এবং শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি-সহ সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত।

আর্জেন্টিনায় রোহিঙ্গাদের একটি অ্যাডভোকেসি গ্রুপের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আদালত এই রায় দেন। ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, মামলাটি 'সর্বজনীন এখতিয়ার' নীতির অধীনে দায়ের করা হয়েছিল। এই নীতির অধীনে দেশটি গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো অপরাধগুলো যথেষ্ট গুরুতর বলে বিবেচিত হলে, যেখানেই সংঘটিত হোক না কেন বিচার করতে পারে।

জারি করা রায়ে বিচারক মারিয়া সার্ভিনি বলেন, তালিকাভুক্ত অভিযোগগুলো এমন অপরাধ, যা বিভিন্ন দেশ স্বীকৃত আন্তর্জাতিক অপরাধ আইন দলিলে মানবাধিকারের লঙ্ঘন। এর মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অপরাধও রয়েছে। এগুলো মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত হয়েছে।

জান্তা প্রধান হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতও তদন্ত চলছে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস মিয়ানমারের বিরুদ্ধে 'গণহত্যার' একটি অভিযোগ তদন্ত করছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, তারা বর্ণবাদী শাসনের শিকার হয়েছে।

দীর্ঘদিন ধরে অনেক রোহিঙ্গা নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশ কিংবা মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা জাতিগত সংঘর্ষের সূত্রপাত করেছিল। জন্ম দেয় কয়েক ডজন প্রতিরোধ বাহিনীর। তারা বেশ শক্তি নিয়ে এখন জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?