মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৭ AM

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৪:৪৮:১৯ AM

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

ফাইল ছবি


মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি। পাশাপাশি, শেখ ইব্রাহিম আল-আকবারকে এই মসজিদের কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদবিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

শেখ আব্দুল রহমান আল হুদাইফি মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর সময়ে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ, মসজিদে কুবায়ও ইমামতির দায়িত্ব পালন করেছেন।

মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদের লেকচারার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি।

শেখ আব্দুল রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে কোরআন হেফজ (মুখস্ত) করেন। পরবর্তীতে, ১৯৭৫ সালে তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?