মিসরে ভবন ধ*সে নি হ ত অন্তত ১০
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৪ PM

মিসরে ভবন ধ*সে নি হ ত অন্তত ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৩:৫১:১৭ AM

মিসরে ভবন ধ*সে নি হ ত অন্তত ১০

ফাইল ছবি


মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। সোমবার কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়েছে, কায়রোর কেরদাসার শ্রমজীবী ​মানুষের বসবাসস্থলে একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মিসরের সরকারি দৈনিক আল-আখবার আল-ইয়োমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শুরু করেছে কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় ওই সংবাদমাধ্যমকে বলেছেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে ভবনটি ধসে গেছে। তবে এই ঘটনার ব্স্তিারিত জানতে পুলিশি তদন্ত চলছে।

মিসরের রাজধানী কায়রোতে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। দেশটির মেট্রোপলিটন এই শহরে ভবন নির্মাণ ও নিরাপত্তা সংক্রান্ত বিধি-বিধান না মানার প্রবণতা রয়েছে।

গত কয়েক ব্ছরে দেশটি উল্লেখযোগ্যসংখ্যক প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষের প্রাণহানির রেকর্ডও হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি