রোজার তারিখ ঘোষণা করল কিরগিজস্তান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৪ PM

রোজার তারিখ ঘোষণা করল কিরগিজস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৭:৩৫:০৬ AM

রোজার তারিখ ঘোষণা করল কিরগিজস্তান

ফাইল ছবি


পবিত্র রমজান মাস শুরুর প্রহর গুণছেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসল্লি। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যসহ ইসলামিক বিশ্বের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার তারিখ নির্ধারণ করা হয়েছে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১ মার্চ চাঁদ দেখা কমিটিগুলোর বৈঠক হবে।

তবে সরাসরি চাঁদ না দেখেই বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। দেশটির ইসলাম ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ ‘স্প্রিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিম’ জানিয়েছে, আগামী ১ মার্চ হবে রমজানের প্রথম দিন। সে হিসাবে ২৮ ফেব্রুয়ারি রাতে দেশটির সব মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

তারা বলেছে, কাজাখস্তান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তানের বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করেই রমজান শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। অপরদিকে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে বলেও জানিয়েছে তারা।

এদিকে ইসলামের জন্মভূমি সৌদি আরবেও ১ মার্চ থেকে রমজান শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি