সৌদি আরবে রোজার আগেই বাড়ছে ভেড়ার দাম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সৌদি আরবে রোজার আগেই বাড়ছে ভেড়ার দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১২:০০:৩৩ অপরাহ্ন

সৌদি আরবে রোজার আগেই বাড়ছে ভেড়ার দাম

ছবি : সংগৃহীত


রমজান মাস আসার আগেই সৌদি আরবে ভেড়ার দাম বেড়েই চলেছে, যা দুশ্চিন্তায় ফেলছে বহু আরব পরিবারকে। আফ্রিকার দেশ সুদানে জাতিগত সহিংসতার প্রভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বুধবার (১৯ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসের আগমনের প্রস্তুতি চলছে সৌদি আরব জুড়ে।  তবে এবার ভেড়ার দাম আকাশছোঁয়া, যা অনেক পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।  সুদানে চলমান যুদ্ধের কারণে রপ্তানিতে বিঘ্ন ঘটায় সৌদি বাজারে ভেড়ার দাম বেড়েছে।  বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ভেড়ার মাংসের চাহিদা অনেক বেশি থাকে, যা এই মূল্যবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে।

সাওয়াকনি জাতের ভেড়া সৌদি বাজারে সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলোর মধ্যে একটি।  এই ভেড়ার মাংস নরম ও অত্যন্ত সুস্বাদু হওয়ায় রমজান মাসে এর চাহিদা অনেক বেশি থাকে।  বর্তমানে সুদানে চলমান সংঘাতের কারণে সাওয়াকনি ভেড়ার সরবরাহ কমে গেছে, যার ফলে দাম বেড়েছে।

সৌদি সংবাদপত্র আল-ওয়াতানের প্রতিবেদন অনুযায়ী, সাওয়াকনি ভেড়ার দাম এখন এক হাজার ৭০০ থেকে দুই হাজার সৌদি রিয়াল পর্যন্ত পৌঁছেছে।  ব্যবসায়ীরা জানান, সুদানের অস্থিরতা ও রপ্তানি বিঘ্নিত হওয়ায় ভেড়ার সরবরাহ কমেছে, যা দাম বাড়ার মূল কারণ।

সাওয়াকনি ভেড়ার বিশেষত্ব সাওয়াকনি ভেড়া শুধু তার মাংসের গুণগত মানের জন্যই নয়, এর বড় আকারের জন্যও বিখ্যাত।  ৫০ কেজির বেশি ওজনের এই ভেড়া উচ্চ তাপমাত্রা ও খরাপ্রবণ অঞ্চলের মতো কঠোর পরিবেশেও টিকে থাকতে পারে।  এজন্য মরু অঞ্চলে এই ভেড়া পালন করা সহজ।

সুদানের সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিকই নয়, বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়ছে, যা সৌদি আরবের মতো দেশগুলোর অর্থনীতিকেও প্রভাবিত করছে।  সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় রমজান মাস যত এগিয়ে আসবে, ভেড়াসহ অন্যান্য পণ্যের দামও আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী