হোয়াইট হাউসের কর্মকর্তাদের নামে এপি’র মা ম লা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ AM

হোয়াইট হাউসের কর্মকর্তাদের নামে এপি’র মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১০:৩০:৪৩ AM

হোয়াইট হাউসের কর্মকর্তাদের নামে এপি’র মা ম লা

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ায় হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়।

মামলায় এপি বলেছে, প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ‘মেক্সিকো উপসাগরের’ নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায় এপি। গত ১০ দিন ধরে এপি’র সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এপি’র প্রতিবেদকদের।

এপি বলেছে, হোয়াইট হাউস এপি’কে তাদের কভারেজে কিছু শব্দ ব্যবহার করার নির্দেশ দিয়েছে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হবে বলে জানানো হয়। সংবাদমাধ্যম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল মানুষের নিজস্ব শব্দ বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং সরকার কর্তৃক প্রতিশোধ নেওয়ার অধিকার নেই।

এপি আরও বলেছে, সংবিধান সরকারকে বাক নিয়ন্ত্রণের অনুমতি দেয়নি। এ ধরনের সরকারি নিয়ন্ত্রণ এবং প্রতিশোধ গ্রহণের অনুমতি দেওয়া প্রতিটি আমেরিকানের স্বাধীনতার জন্য হুমকি। মামলায় হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদোউইচ ও প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের নাম বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী