নাইজেরিয়ায় বাস-ট্যাংকার সং ঘ র্ষে ১৪ জন নি হ ত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ AM

নাইজেরিয়ায় বাস-ট্যাংকার সং ঘ র্ষে ১৪ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৬:৫৪:১৯ AM

নাইজেরিয়ায় বাস-ট্যাংকার সং ঘ র্ষে ১৪ জন নি হ ত

ছবি : সংগৃহীত


নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি বাস ও পেট্রোল ট্যাংকারের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) আরব নিউজ জানিয়েছে, শনিবারের এই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের প্রধান কুমার সুকওয়ান জানান, রাজধানী মিন্না থেকে ৮০ কিলোমিটার দূরে কুসোবোগি গ্রামের বাইরে আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টার সময় যাত্রীবাহী বাসটি পেট্রোল ট্যাংকারে ধাক্কা দেয়।

সুকওয়ান বলেন, এ সময় মুখোমুখি সংঘর্ষ হলে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার জন্য বাস চালকের দ্রুত গতি এবং ভুলভাবে ওভারটেকিংকে দায়ী করেছে।

বাসটি নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার দিকে যাচ্ছিল। গতি এবং ট্র্যাফিক আইন উপেক্ষা করার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়।

গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় কানো শহরে পণ্য ও যাত্রীবাহী একটি ট্রাক উল্টে ২৩ জন নিহত হয়। ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নাইজেরিয়ায় ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন মারা গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী