ভা র তে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধ র্ষ ণ করে ৬০ জন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ভা র তে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধ র্ষ ণ করে ৬০ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১০:৩০:১৪ পূর্বাহ্ন

ভা র তে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধ র্ষ ণ করে ৬০ জন

ছবি : সংগৃহীত


ভারতের কেরালা রাজ্যে দলিত সম্প্রদায়ের ১৮ বছরের এক তরুণী পাঁচ বছর ধরে যৌন নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে কিশোর থেকে শুরু করে ৪০ বছরের বেশি বয়সী পুরুষও রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, অভিযোগ অনুসারে, প্রতিবেশী এক পুরুষ তাকে যৌন নির্যাতন করে তার ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ব্যবহার করে তরুণীকে অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। অন্তত ৬০ জন পুরুষ তাকে পৃথকভাবে একাধিকবার ধর্ষণ করেছেন।

জানা গেছে, ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে। মেয়েটির বয়স ছিল তখন মাত্র ১৩ বছর। সে সময় ওই কিশোরীর এক প্রতিবেশী যুবক তাকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করেন। কিশোরীর অভিযোগ, সেই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং পরে গ্রামের অন্যান্য পুরুষ ও ছেলেরা তাকে নির্যাতন করেন।

মেয়েটির বয়স এখন ১৮ বছর। তিনি কেরালার একটি কলেজের শিক্ষার্থী। সম্প্রতি একজন ইন্সপেক্টর কলেজ পরিদর্শনে গেলে তার কাছেই বিষয়টি তুলে ধরেন মেয়েটি। ইন্সপেক্টরের কাছে মেয়েটি জানিয়েছেন, কিছু অভিযুক্ত একা তাকে নির্যাতন করেছে, আবার অনেকে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেছে। এমনকি, কয়েকজন তাকে গ্রামের বাইরে নিয়ে গিয়েও নির্যাতন করেছে।

এ ঘটনায় কেরালা পুলিশ এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে মেয়েটির সহপাঠী, আত্মীয়, প্রতিবেশী ও অপরিচিত পুরুষও আছেন। পুলিশের মতে, নির্যাতনকারীদের মধ্যে অন্তত তিনজন মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একজন হুমকি দিয়েছিলেন যে, তিনি যদি নির্যাতনের বিষয়ে কাউকে জানান, তবে তাকে হত্যা করা হবে।

কেরালা পুলিশের উপ-মহাপরিদর্শক অজিতা বেগম বলেন, অভিযুক্তদের বেশির ভাগই মেয়েটির সঙ্গে তার বাবার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতেন। পুলিশ আরও জানিয়েছে, আসামিদের মধ্যে অন্তত ১৬ জন জাতিগত দিক থেকে উচ্চবর্ণ বা গোত্রের। অভিযোগ প্রমাণিত হলে এই আসামিরা ভারতীয় আইন অনুসারে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন।

উপ-মহাপরিদর্শক অজিতা বেগম জানান, মেয়েটিকে একটি নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি মেয়েটির পরিবারকেও সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনা তদন্তে সর্বোচ্চ পরিমাণে লোকবল মাঠে নামিয়েছে। তবে মামলাটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হওয়ার জন্য কয়েক বছর লাগতে পারে।

দলিতরা ভারতের হিন্দু জাতিগত কাঠামোর নিম্নস্তরে ও প্রায়ই নির্যাতনের শিকার হয়। জাতিগত বৈষম্য ও দারিদ্র্যের কারণে তাদের জন্য ন্যায়বিচার পাওয়া কঠিন। আশঙ্কার বিষয় হলো, এ ঘটনায় স্থানীয় অনেক নারীই অভিযুক্তদের পক্ষ নিয়েছেন ও মেয়েটির পোশাক ও জীবনযাপন নিয়ে সমালোচনা করেছেন। এমনকি, তারা মেয়েটির বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দলিত অধিকারকর্মী ও সমাজনীতির গবেষক সিনথিয়া স্টিফেন বলেন, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও ভারতের ২৬ কোটিরও বেশি দলিত জনগণ এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া অধিকাংশ সময় কঠিন হয়ে পড়ে।

সিনথিয়া স্টিফেন বলেন, যখন দলিত নারীদের নির্যাতিত হওয়ার বিষয়টি সামনে আসে, তখন সাধারণত দেশব্যাপী প্রতিবাদ কম হয়। কারণ, উঁচু বর্ণের লোকজন মনে করে, এই মেয়ে আমাদের কেউ নয়।

যুক্তরাজ্যের শেফিল্ড হলাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড জেন্ডার জাস্টিসের অধ্যাপক মধুমিতা পাণ্ডে বলেন, এ ধরনের কলোনির মতো ‘নিবিড় সম্প্রদায়’ প্রকৃতির কারণে কিশোরীটির নির্যাতন যখন প্রথম ঘটে, তখনই সামনে আসতে পারেনি। কারণ, অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তদের মধ্যে অনেকেই ভুক্তভোগীর বন্ধু, আত্মীয় বা প্রতিবেশী কেউ হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী