আবারও সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM

বিপিএলের দশম

আবারও সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৩ ০৪:৩১:০০ AM

আবারও সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফি

ফাইল ছবি


আগামী বছরের শুরুর দিকে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে। এ আসরেও সিলেট স্ট্রাইকার্স দলের পূর্ণাঙ্গ স্কোয়াডে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মুর্তজা।

এর আগে, চলতি বছর নবম আসরে সিলেটের নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে নিয়ে যান মাশরাফি। তার নেতৃত্বে শিরোপার স্বপ্নও দেখেছিল সিলেট। তবে, শেষ পর্যন্ত রানারআপ হয়ে বিদায় নিতে হয়।

দশম আসরের জন্য বেশ আগে থেকেই দল গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী ৭ দল। এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে সাতটি ক্যাটাগরিতে দেশি ক্রিকেটার ছিলেন ২০৩ জন। আর পাঁচ ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার নাম লেখান নিলামে। সেখান থেকে বেছে নিয়ে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সিলেট স্ট্রাইকার্সের যারা থাকছেন এক নজরে দেখে নিন:

রিটেইন ও ডিরেক্ট সাইনিং : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর।

ড্রাফট : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান, আরিফুল হক, ইয়াসির আলী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন।

SH



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক